অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট ২২ অগাস্ট থেকে। দুটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বিসিবি ঘোষিত দলে যথারীতি অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। আগামী ৩১ জুলাই দলটি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুসফিক হাসান।
উল্লেখ্য, দুই দলের ৬ বারের দেখায় ৫ বারই জিতেছে অজিরা। ২০১৭ সালে মিরপুর টেস্টে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০৮ সালে একবার অস্ট্রেলিয়া সফর করলেও সেবার পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি বাংলাদেশ।
/এএন/এমএইচআর