ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে না আইওসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ারের করা অভিযোগ খারিজ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
গত ১৪ জুলাই ফেয়ারস্কয়ার ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ করে। অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আইওসির নীতিমালা লঙ্ঘন করেছেন ইনফান্তিনো। তবে অভিযোগ পর্যালোচনা শেষে আইওসির এথিক্স কমিশন জানিয়েছে, ফিফা স্বাধীন আন্তর্জাতিক ফেডারেশন হওয়ায় বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে।
বিশ্বকাপ চলাকালে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা এবং ফোলারিন বালোগুনের লাল কার্ড প্রত্যাহার নিয়েও কয়েকবার বিতর্ক তৈরি হয়।
বিশ্বকাপের ফাইনালে ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্প ও ইনফান্তিনো একসাথে মাঠে নামলে গ্যালারির একাংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়।
/এএম