'মেসি পরবর্তী' যুগে কারা হবে আলবিসেলেস্তেদের ভরসা?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
২০১৬ সালে কনমেবল কোপা আমেরিকার ফাইনাল হারের পর অবসরের ঘোষণাই দিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি। পরে ফিরলেন, জিতলেন একাধিক মহাদেশীয় ও একটি ফিফা বিশ্বকাপ ট্রফি। সবশেষ বিশ্বকাপের ফাইনালেও হেরেছেন লিও। সেই অশ্রুসিক্ত চোখ দেখেছে সারা বিশ্বই। তবে এখনও আকাশি-সাদা জার্সিকে বিদায় বলেননি তিনি। মেসি রয়েছেন। তবে সবকিছুরই তো শেষ রয়েছে। সেই মেসি অধ্যায় শেষে কারা হবেন আলবিসেলেস্তেদের ভরসা? কাদের কাঁধে ভর রেখেই স্কোয়াড-একাদশ সাজিয়ে ডাগআউটে দাঁড়াবেন কোচ? কিংবা ভক্তরাই নতুন করে কার প্রতি ম্যাচে প্রতিকূল অবস্থাতেও আস্থা রাখবেন? উঠছে এমনও প্রশ্ন।
মূলত, সামনের বিশ্বকাপে মেসির বয়স হবে ৪৩ বছর। যুক্তি বলে তিনি থাকবেন না,কিন্তু মেসির ক্ষেত্রে যুক্তি অনেক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছে। বলা হয়েছিল বার্সেলোনা ছাড়লেই শেষ। তিনি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছেন ২০২২ এ। বলা হয়েছিল মিয়ামিতে গেলেই সব শেষ, কিন্তু বিশ্বকাপে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট করলেন।
তবে এটাও সত্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে মেসিকে ছাড়া দল গোছানোর কাজ শুরু করার সময় চলে এসেছে। যুক্তির খাতিরে ধরে নেই মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনা দল।
মেসি পরবর্তী যুগে আক্রমণের দলের কাণ্ডারি হবেন হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজ। দুজনই পরীক্ষিত সেই সন্দেহের অবকাশ নেই।
দলের নাম্বার টেন রোলে হতো তখন দলরে প্রথম পছন্দ হবেন নিকো পাজ। এবারের বিশ্বাকপ স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি পর্যাপ্ত। মেসির মতোই মাঝ মাঠ থেকে অপারেট করেন আর ডান দিক থেকে আক্রমণ সাজাতে পছন্দ করেন তিনি। ইতালিয়ান লিগে গত মৌসুমে কোমন হয়ে ১৩ গোল আর ৮ অ্যাসিস্ট করেছেন পাজ।
পাজের ব্যাকআপ ক্লাউদিও এচেভেরি। টেন রোলে ক্লোজ কন্ট্রোল ও মাঝ মাঠ দিয়ে আক্রমনের দারুন দক্ষতা আছে তার। বিশ্বকাপ স্কোয়াডে থাকা থিয়াগো আলমাদা আর গুলেরমো সিমেওনির ভূমিকাও বড়াবে। সেই সাথে রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তুওনো, রোমার মাতিয়াস সৌলে, অ্যাস্টন ভিলার আলেহান্দ্রো গার্নাচো নিশ্চিত ভাবে ভবিষ্যত স্কোয়াডের গুরুত্বপূর্ন অংশ হবেন। পাশাপাশি যুব দলের লুকা প্রেস্তিয়ান্নি, হের ক্যারিজো, আলেহো সার্কোর মতো আরও অনেক প্রতিভা আছে।
মাঝমাঠেও রদবদল হবার কথা। লিয়ান্দ্রো পারেদের ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ছাড়ার। ৩০ বিশ্বকাপে ডি পলের বয়সও হবে ৩৬।
পরের বিশ্বকাপে হয়ত আর্জেন্টিনার মাঝমাঠের কান্ডারি হবে এনজো ফার্নান্দেস ও ম্যাকালিস্টার। পারেদেসের খালি জায়গা নিতে পারেন এক্সেকুইয়েল পালাসিওস। তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কোমতে খেলা মাক্সিমো পেরোনে। ২৩ বছর বয়সী এই হোল্ডিং মিডফিল্ডার গত মৌসুমে সিরি আ'তে ৪১ ম্যাচ খেলে ৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। সেই সাথে ২৬ বিশ্বকাপে কোন ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ২২ বছর বয়সি ভ্যালেন্তিন বার্কোও হতে পারেন গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য।
রক্ষণভাগে হবে বড় রদবদল। অবসরের ঘোষণা দিয়েছেন ওতামেন্দি। লেফটব্যাক নিকোলাস তেগলিয়াফিকো হয়তো শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। লেফট ব্যাক পুল ঢেলে সাজতে পারে। ফাকেন্দু মেদিনা এই ভূমিকায় ভোলো করেছে বিশ্বকাপে। সেই সাথে আর্জেন্টিনা অলিম্পিক দলে দুর্দান্ত পারফর্ম করা জুলিও সোলের আসতে পারে বিবেচনায়। আর্জেন্তিনোস জুনিওর্সের রোমান ভেগাও নজর কাড়ছে।
রাইট ব্যাকে মলিনা আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন। তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন ভিয়ারিয়ালে খেলা হুয়ান ফয়থ। সেই সাথে পালেমেইরাসে খেলা তরুন অগাস্টিন জিয়ায় আসতে পারের বিবেচনায়।
সেন্টার ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজ আর রোমেরো জুটি অব্যাহত থাকার কথা। তাদের বিকল্প হিসেবে সেনেসিতো আছেনই ওটামেন্ডির জায়গা নিতে পারেন মার্শেইতে খেলা লিওনার্দো বালেরদি।
এদিকে, ২০৩০ সালে এমি মার্টিনেজের বয়স হবে ৩৭। ফিট থাকলে দিবুই হতে পারেন ১ম গোলরক্ষক। তবে আর্জেন্টাইন মিডিয়া বলছে রিভার প্লেটে খেলা ২১ বছর বয়সি ৬ ফিট ৩ ইঞ্চি উচ্চতার সান্তিয়াগো বেলত্রান নাকি চ্যালেঞ্জ জানাবে বাজপাখিকে। সেই সাথে অ্যাটলেটিকোতে খেলা হুয়ান মুসো থাকতে পারেন বিকল্প হিসেবে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হেড কোচ লিওনেল স্কালোনি চুক্তি নবায়ন করবেন কি? স্কালেনি থেকে গেলে আর্জেন্টিনার যে বর্তমান প্রোজেক্ট আছে সেটা চালিয়ে নেয়াটা সহজই হবার কথা। এর বাকিটা দেশটির ফুটবল ফেডারেশনই বলবে।
/এমএইচআর