×
Logo

খেলাধুলা

দেড় দশকেরও বেশি সময় পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

দেড় দশকেরও বেশি সময় পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২০১০ সালের লর্ডস টেস্টে মুশফিকুর রহিম ও গ্রায়েম সোয়ান। ছবি: ক্রিকইনফো

সবশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আইসিসি ইভেন্ট ছাড়া বিলেতে ইংলিশদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি টাইগাররা। এবার সেই আক্ষেপের অবসান ঘটতে যাচ্ছে। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেট দল। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হবে একমাত্র টেস্টটি।

একই সময়ে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। নারী দল ইংল্যান্ড সফরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

/এমএইচআর

Logo