২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
দীর্ঘ ১৭ বছর পর ২০২৭ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। একই বছর দেশটিতে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে নারী ক্রিকেট দলও।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে এ তথ্য নিশ্চিত করেছে তারা।
সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে। আগামী বছরের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।
অন্যদিকে, বাংলাদেশ নারী দল ইংল্যান্ড সফরে তিন ম্যাচের 'ভাইটালিটি টি-টোয়েন্টি' এবং তিন ম্যাচের 'মেট্রো ব্যাংক ওয়ানডে' সিরিজ খেলবে।
ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, লর্ডসে একমাত্র টেস্টে বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে আমরা উচ্ছ্বসিত। পাশাপাশি বাংলাদেশ নারী দলকেও একটি সাদা বলের সিরিজে আতিথ্য দিতে পেরে আনন্দিত।
সূচি
ইংল্যান্ড বনাম বাংলাদেশ (পুরুষ)
একমাত্র টেস্ট, ২৮ মে–১ জুন (২০২৭), লর্ডস, লন্ডন।
ইংল্যান্ড বনাম বাংলাদেশ (নারী)
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ৮ সেপ্টেম্বর (২০২৭), নর্থ্যাম্পটন
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১০ সেপ্টেম্বর (২০২৭), টনটন
তৃতীয় টি-টোয়েন্টি: ১২ সেপ্টেম্বর (২০২৭), উরচেস্টার
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে: ১৭ সেপ্টেম্বর (২০২৭), হোভ
দ্বিতীয় ওয়ানডে: ২১ সেপ্টেম্বর (২০২৭), ক্যান্টারবারি
তৃতীয় ওয়ানডে: ২৪ সেপ্টেম্বর (২০২৭), চেমসফোর্ড
/এনএ