×
Logo

খেলাধুলা

চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন রদ্রি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ এএম

চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন রদ্রি

বিশ্বচ্যাম্পিয়ন আর বিশ্বকাপের 'সেরা খেলোয়াড়' হবার আনন্দে কিছুটা ধাক্কা খেলো স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ক্রীড়া বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, পিঠের ইনজুরি থেকে সারিয়ে তুলতে রদ্রির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব ম্যানচেস্টার সিটি।

এই সার্জারি হলে ৩০ বছর বয়সী তারকা কতদিন পর মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো সময়সীমা জানা যায়নি।

২০২৪/২৫ মৌসুমের প্রায় পুরোটাই মিস করেছিলেন এবং গত মৌসুমে সিটির প্রিমিয়ার লিগের মাত্র ১৭টি ম্যাচে মূল একাদশে ছিলেন। ইতোমধ্যে দলবদলে রদ্রির বিকল্প হিসেবে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট এন্ডারসনকে দলে নিয়েছে সিটিজেনরা।

আগামী ২৩ আগস্ট বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৬/২৭ প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে ম্যানচেস্টার সিটি।

/এএম

Logo