বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না— সতর্ক করলেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না বলে সতর্ক করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এসময় টাইগারদের পেস আক্রমণকে খুবই শক্তিশালী বলে উল্লেখ করেন তিনি।
ঘরের মাঠে সামনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
মার্করাম বলেন, 'বাংলাদেশ এখন ক্ষুধার্ত বাঘ। তাদের পেস বোলিং দারুণ উন্নতি করেছে। তাই কোনোভাবে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।'
শক্তিশালী ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশকেও সমান গুরুত্ব দিতে বলেছেন দক্ষিণ আফ্রিকার এই বর্ষসেরা ক্রিকেটার।
তিনি আরও জানান, আসন্ন টেস্ট সিরিজগুলোর পাশাপাশি আগামী বছরের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতিও চলছে। সেই লক্ষ্য সামনে রেখে প্রতিটি সিরিজকে গুরুত্ব দিছে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর স্যান্ডটনের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
/এমএইচআর