গোলশূন্য সমতায় শেষ হলো আর্জেন্টিনা-স্পেন ফাইনালের প্রথমার্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:৫৬ এএম
গোলশূন্য সমতায় শেষ হয়েছে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে লা রোজাদের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বেশ চাপের মুখেই রেখেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ চালাতে থাকে লা রোজারা। প্রথমার্ধে ৬৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখেছিল তারা।
ম্যাচের হাফটাইমে গোলের উদ্দেশ্যে তিনটি শট নিয়েছে স্পেন, যার মধ্যে লক্ষ্যে শট ছিল দুটি। এর একটি ছিল লামিন ইয়ামালের সংকীর্ণ কোণ থেকে নেওয়া শট, আরেকটি বক্সের বাইরে থেকে প্রথম ছোঁয়ায় মিকেল ওয়ারজাবালের জোরালো শট।
অন্যদিকে, প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিন। এছাড়া বলের দখলেও পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। তারা বল পজিশন ছিল মাত্র ৩৬ শতাংশ।
/এনএ