শুরু হলো ২৩তম ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মেগা ফাইনাল। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন।
নিজেদের চতুর্থ শিরোপার মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপরদিকে, ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপায় চোখ স্পেনের। ইতিহাসে এই প্রথম কোপা আমেরিকা ও ইউরো তথা দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মহাদেশীয় চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের ফাইনালে।
অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্পেন। অপরদিকে, নিজেদের শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা।
দীর্ঘ ৬ দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে দেখা আর্জেন্টিনা-স্পেনের। এবার সরাসরি শিরোপার লড়াইয়ে মুখোমুখি তারা। আন্তর্জাতিক ফুটবলে প্রীতি ম্যাচ ও অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে দুই দল মোট ১৪ বার মুখোমুখি হলেও বিশ্বকাপের নক-আউটে এটিই তাদের প্রথম দেখা।
পুরোনো ইতিহাস ধরে রেখে আর্জেন্টিনা কি পারবে তাদের ট্রফি ধরে রাখতে, নাকি ১৯৬৬ সালের হারের প্রতিশোধ নিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন— তার উত্তর মিলবে আজ রাতের মেগা ফাইনালে।
/এমএইচআর