২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যথারীতি প্রথম একাদশেই রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেন।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠা দলের তুলনায় স্কালোনি তিনটি পরিবর্তন এনেছেন। নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস এবং জুলিয়ানো সিমিয়োনের পরিবর্তে খেলবেন গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল এবং নিকোলাস গনজালেজ।
আর্জেন্টিনার একাদশ (৪-৪-২):
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনজালেজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ
ফাইনালে মেসির অভিজ্ঞতা এবং আলভারেজের গতির ওপর ভরসা রেখেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
/এনএ