২০২২ বিশ্বকাপে গোল করে ডি মারিয়ার হার্ড সেলিব্রেশন, ২০১৮ তে কিলিয়ান এমবাপ্পের দুরাপাল্লার গোল করে ভোঁ-দৌড়। আরও একটু পেছনে গেলে ২০১৪ সালে আর্জেন্টিনার হৃদয় ভেঙ্গে মারিও গোয়েটজের গোলের কথাতো মনে আছে সবারই। ২০১০ সালে ইনিয়েস্তার গোল আর বন্ধু দানি হার্কের প্রতি উৎসর্গতো আইকনিক এক মুহুর্ত।
আরও পেছনে গেলে ২০০৬ বিশ্বকাপের জিদান আর মার্কো মাতরাজ্জি গোল কিংবা ২০০২ বিশ্বকাপে ন্যাডা মাথার সামনা অর্ধ চন্দ্রের মতো অল্প চুলের রোনালদো নাজারিওর গোল করে আঙ্গুল তুলে উদযাপন।
যে সব গোলের কথা বলা হলো সেগুলো এক সুতোয় গাঁথা। কারণ এগুলো সবই বিশ্বকাপ ফাইনাল ম্যাচের গোল। আপনি জানেন কি এখন পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে গোল হয়েছে কতটি? ২০২৬ বিশ্বকাপের ২৩ তম আসর। তবে ১৯৫০ এর ফরম্যাট ভিন্ন থাকায় সেবার ফাইনাল ছিলো না। সেই হিসেব করলে আগের ২১ বিশ্বকাপ ফাইনালে গোল হয়েছে ৮০টি। ম্যাচ প্রতি গোড় গড় ৩.৮। তবে প্রথম ছয়টি ফাইনালে গোল হয়েছে মোট ৩১টি।
১৯৬৬ সালের ফাইনাল থেকে ২০২২ সাল পর্যন্ত, পুরুষদের ১৫টি বিশ্বকাপ ফাইনালে ৪৯টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৩.৩টি। এখন পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে আত্মঘাতি গোল হয়েছে মাত্র ১টি। দুর্ভাগা সেই ফুটবলারের নাম মারিও মানজুকিচ। ২০১৮ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এই তিক্ত অভিজ্ঞতা হয় ক্রোয়াটের।
বিশ্বকাপের গোল সম্পর্কে সবচেয়ে পরিস্কার ডাটা পাওয়া যায় ১৯৬৬'র আসর থেকে। ওপটার মতে এই আসর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে গোল হয়েছে মাত্র ৫টি। যার মধ্যে সবচেয়ে আকর্ষনীয় গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৮র ফাইনালে ১১ টাচে সবচেয়ে দুরপাল্লার গোলটি করেন এই ফরাসি। ২য় সেরা দুরপাল্লার গোল করে ব্রাজিলের গেরসেন, ১৯৭০ বিশ্বকাপে। তবে সবচেয়ে কম দুরত্ব থেকে গোলের কির্তি মেসির। ২২ এর ফাইনালে আলতো ট্যাপ ইনে যে গোলটি পেয়েছিলেন লিও।
বিশ্বকাপ ফাইনালে ১ ম্যাচে সর্বাধিক ৪ গোলের কীর্তিটা কিলিয়ান এমবাপ্পের। কাতার বিশ্বকাপে হ্যাটট্রিক করার পর টাইব্রেকারেও গোল করেছিলেন কিলিয়ান।
/এমএইচআর