×
Logo

খেলাধুলা

মায়ামিতে ১০ গোলের থ্রিলারে তৃতীয় স্থান চূড়ান্ত করলো ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:২৪ এএম

মায়ামিতে ১০ গোলের থ্রিলারে তৃতীয় স্থান চূড়ান্ত করলো ইংল্যান্ড

বিশ্বকাপের ইতিহাসে সাধারণত সবচেয়ে কম গুরুত্বের ম্যাচ হিসেবে পরিচিত তৃতীয় স্থান নির্ধারণী লড়াইটিই আজ মায়ামির মাঠে রূপ নিল ইতিহাসের অন্যতম ফুটবল থ্রিলারে। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্স দ্বিতীয় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালেও, শেষ পর্যন্ত ফরাসিদের ৬-৪ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে টমাস টুচেলের ইংল্যান্ড। 

১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর গত ৬০ বছরের ইতিহাসে বিশ্বমঞ্চে এটিই ইংলিশদের সেরা সাফল্য। টানটান উত্তেজনার এই ম্যাচে আর্সেনাল তারকা বুকায়ো সাকার হ্যাটট্রিকের পাশাপাশি ফুটবল বিশ্ব সাক্ষী হয়েছে কিলিয়ান এমবাপ্পের এক মহাকাব্যিক বিশ্বরেকর্ডের। মায়ামির গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে প্রথমার্ধের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয়োর্ধের প্রথম ৯ মিনিটের মধ্যেই জোড়া গোল করে ম্যাচে ফেরে ফরাসিরা। প্রথমে মাইকেল ওলিসের পাস থেকে দুর্দান্ত এক বাঁ পায়ের শটে নিজের চলতি বিশ্বকাপের ৯ম গোলটি করেন এমবাপ্পে, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে মেসির ওপরে তুলে দেয়। 

এরপর ৫৪ মিনিটে এমবাপ্পের পাস থেকেই ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন বার্কোলা। ৬৬ মিনিটে আবারও ওলিসের নিখুঁত অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করার সাথে সাথেই ফুটবল ইতিহাসের অমরত্ব পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে লিওনেল মেসির ২১ গোলের মহাজাগতিক রেকর্ড ভেঙে এখন ২২টি গোল নিয়ে বিশ্বমঞ্চের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার একক সিংহাসনে আরোহণ করলেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।

ফরাসিদের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মুখে যখন ম্যাচটি যেকোনো দিকে মোড় নিতে পারত, ঠিক তখনই ম্যাচের ৮৪ মিনিটে নাটকের নতুন মোড় আসে। ইংলিশ ডিফেন্ডার জেড স্পেন্সকে ফরাসি বক্সের ভেতর মালোর গাস্তো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করার জন্য জুড বেলিংহাম নিজে শট না নিয়ে সতীর্থ বুকায়ো সাকাকে হ্যাটট্রিকের সুযোগ করে দিতে বল তুলে দেন তার হাতে। 

বেলিংহামের এই মহানুভবতার মর্যাদা রেখে ৮৭ মিনিটে নিখুঁত স্পটকিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাকা। ম্যাচের অন্তিম মুহূর্তে নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ের ৬ মিনিটে ফ্রান্সের হয়ে উসমান দেম্বেলে বক্সের ভেতর কাট-ইন করে এক দুর্দান্ত গোল করে ব্যবধান ৫-৪ করলেও তা স্রেফ সান্ত্বনাই ছিল। কারণ রেফারি শেষ বাঁশি বাজানোর ঠিক আগমুহূর্তে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল টেনে নিয়ে ফরাসি ডিফেন্সকে ভেঙে করে ইংল্যান্ডের হয়ে ষষ্ঠ গোলটি করেন জুড বেলিংহাম। বিশ্বকাপে নিজের ৭ম গোলটি করার মাধ্যমে নিজেদের তৃতীয় স্থান চূড়ান্ত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। 

/এএ 

Logo