×
Logo

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের আগে শেষ অনুশীলন বাতিল করতে বাধ্য হলো স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:১০ এএম

বিশ্বকাপ ফাইনালের আগে শেষ অনুশীলন বাতিল করতে বাধ্য হলো স্পেন

আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও কাঙ্ক্ষিত ট্রফি জয়ের চূড়ান্ত প্রস্তুতিতে নামার ঠিক আগমুহূর্তে এক অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক ও আবহাওয়া সংকটের মুখে পড়েছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন দল। চলতি সপ্তাহে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সের বাধা পেরিয়ে ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জন্য যখন পরিকল্পনা সাজাচ্ছিল লা রোখারা, ঠিক তখনই ফাইনালের মাত্র ২৪ ঘণ্টা আগে বাধ সেধেছে নিউ ইয়র্কের বৈরি আবহাওয়া। 

শনিবার (১৮ জুলাই) পরিকল্পিত শেষ আউটডোর অনুশীলন সেশনটি তীব্র বজ্রঝড়ের কারণে সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছে স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট। স্পেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এল চিরিংগিতো টিভি’ এক এক্সক্লুসিভ রিপোর্টে নিশ্চিত করেছে যে, বৈরি আবহাওয়া এবং বজ্রপাতের ঝুঁকির কারণে মাঠের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়, যা মেগা ফাইনালের আগে স্প্যানিশ শিবিরে কিছুটা হলেও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

মাঠের অনুশীলন বাতিল হলেও অবশ্য হাত গুটিয়ে বসে থাকেনি স্প্যানিশ থিংক-ট্যাঙ্ক। কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং তার সহকারীরা তড়িঘড়ি করে মাঠের রণকৌশল ইনডোরে স্থানান্তরিত করেন এবং নিউ ইয়র্কে স্পেনের নির্ধারিত ইনডোর ট্রেনিং ফ্যাসিলিটিজের ভেতরেই ফুটবলারদের একটি লাইট অ্যাক্টিভেশন তথা গা গরম করার সেশন সম্পন্ন করান। 

রবিবার (১৯ জুলাই) এই হাইভোল্টেজ মহারণের আগে মাঠের ঘাসে চূড়ান্ত কৌশল ঝালিয়ে নিতে না পারাটা স্পেনের জন্য বড় ধাক্কা হলেও, ফুটবলারদের ফিটনেস ও মানসিকতায় তার কোনো প্রভাব পড়বে না বলেই আশা করছেন সমর্থকরা।

/এএ 

Logo