×
Logo

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:০৬ এএম

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মেগা ফাইনালে মাঠে নামার আগে গ্যালারিতে এক রাজকীয় সমর্থন পেতে যাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন দল। স্পেন সরকার এবং রাজপ্রাসাদ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, লা রোখাদের ঐতিহাসিক এই বিশ্বজয়ের লড়াই সরাসরি মাঠে বসে উপভোগ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বয়ং রাজা ষষ্ঠ ফিলিপ।

স্পেনের রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, রাজার সাথে রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যাও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই যেখানে নিজের ‘লাকি টোটকা’ ধরে রাখতে এবং মেসিদের অমঙ্গল এড়াতে ঘরে বসে খেলা দেখার অভিনব সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে স্পেনের পুরো রাষ্ট্রপ্রধান ও রাজপরিবার মাঠের গ্যালারি থেকেই তরুণ লামিনে ইয়ামালদের ওপারে পাড়ি জমাচ্ছেন।

ফুটবলীয় উত্তেজনার পাশাপাশি এই মেগা ফাইনালটি নিউ জার্সির মঞ্চে এক টানটান রাজনৈতিক আবহও তৈরি করতে যাচ্ছে। স্পেনের সমাজতান্ত্রিক নেতা ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যিনি আন্তর্জাতিক মহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও মতাদর্শের অন্যতম তীব্র সমালোচক হিসেবে পরিচিত, রাতে সেই ট্রাম্পেরই মুখোমুখি হতে যাচ্ছেন। 

ফিফার পূর্বঘোষিত সূচি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। ফলে ফুটবলীয় কূটনীতির খাতিরে ভিআইপি বক্সে দুই বিপরীত মেরুর নেতার একই মঞ্চ ভাগ করে নেওয়ার দৃশ্যটি মাঠের ফুটবলীয় রোমাঞ্চে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।

/এএ 

Logo