×
Logo

খেলাধুলা

মুখোমুখি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:০৯ এএম

মুখোমুখি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও ইংল্যান্ড

বিশ্বকাপের ফাইনালের আগে মায়ামি স্টেডিয়ামের সবুজ গালিচায় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে রানার্স-আপ নির্ধারণী তথা তৃতীয় স্থান পাওয়ার মর্যাদার লড়াই। সেমিফাইনালের দেওয়াল টপকাতে না পারা ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড আজ সান্ত্বনার এই মঞ্চে মুখোমুখি হচ্ছে। 

দুই দলই আজ তাদের যার যার ঐতিহ্যবাহী ‘হোম জার্সি’ পরে মাঠে নামছে। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ফ্রান্সকে অ্যাওয়ে জার্সি পরতে হলেও, মায়ামির গ্যালারি সেজে উঠছে চেনা রঙে। ফরাসিদের বিদায়ী ট্যাকটিশিয়ান দিদিয়ের দেশম তার ক্যারিয়ারের এই শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠ ছাড়তে চান এক রাজকীয় জয় দিয়ে। ম্যাচ শুরুর আগে যখন মায়ামির আকাশে ফরাসি জাতীয় সঙ্গীত ‘লা মার্সেইলেস’ বেজে উঠছিল, তখন বিদায়ী কোচ দেশমকে ডাগআউটে দাঁড়িয়ে গলা মিলিয়ে গাইতে দেখে গ্যালারিজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আজকের এই শেষ হুঙ্কারে জয় নিশ্চিত করতে ফরাসি কোচ দেশম তার একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন। রক্ষণভাগের স্তম্ভ উইলিয়াম সালিবার ইনজুরির কারণে পুরো ব্যাক ফোর লাইনেই বদল আনতে বাধ্য হয়েছেন তিনি, যেখানে উগো লরিসের  সামনে পরীক্ষা দিতে হবে। তবে সবচেয়ে বড় চমকটি এসেছে আক্রমণভাগে; গতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ওলিম্পিক ও পিএসজি তারকা ওসমান দেম্বেলকে বেঞ্চে বসিয়ে আজ একাদশে সুযোগ দেওয়া হয়েছে রায়ান চেরকিকে। টুর্নামেন্টে পর্যাপ্ত সুযোগ না পেয়ে ক্ষোভ উগরে দেওয়া চেরকির জন্য দেশমের ৪-২-৩-১ ফর্মেশনে নিজেকে প্রমাণ করার এটিই সেরা সুযোগ।

কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও চেরকিদের গতিময় আক্রমণভাগ দিয়ে ইংল্যান্ডের জোড়াতালির রক্ষণভাগকে গুঁড়িয়ে দেওয়ার ছক কষেছেন ফরাসি মাস্টারমাইন্ড। বিপরীতে ইংল্যান্ড দলও টমাস টুচেলের অধীনে ৪-১-৪-১ ফর্মেশন নিয়ে মাঠে নামছে, যেখানে রক্ষণে জ্যারেড কোয়ানসা ও জেড স্পেন্সদের ওপর গুরুদায়িত্ব থাকছে। মাঝমাঠে ডিক্লান রাইসের ওপর ভরসা রেখে আক্রমণে বুকায়ো সাকা, রাশফোর্ড ও ইভান টোনিকে দিয়ে ফরাসি ব্যূহ ভাঙার লক্ষ্য নিয়ে শেষবারের মতো বিশ্বমঞ্চে নামছে থ্রি লায়ন্সরা। 

/এএ 

Logo