×
Logo

খেলাধুলা

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের দাবাড়ু মনন রেজা নীড়। টুর্নামেন্টটিতে বাংলাদেশ, ভারত, বেলজিয়াম, চাইনিজ তাইপেসহ মোট ১০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

প্রতিযোগীদের মধ্যে ছিলেন ৩ জন গ্র্যান্ড মাস্টার (জিএম), ৫ জন আন্তর্জাতিক মাস্টার (আইএম) এবং ২ জন ফিদে মাস্টার (এফএম)।

এই শক্তিশালী লাইনআপের বিরুদ্ধে টুর্নামেন্টজুড়ে আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স করেন মনন। ৯টি রাউন্ডে সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান দখল করেন তিনি।

টুর্নামেটের শেষ ও নবম রাউন্ডে মনন ভারতের ফিদে মাস্টার এস ধনাঞ্জয়কে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।

এই অর্জন শুধু মনন রেজা নীড়ের ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের দাবার জন্য একটি গর্বের বিষয় বলে মনে করছেন সমর্থকরা।

/এএম

Logo