×
Logo

খেলাধুলা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ এএম

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার দিবাগত রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

ফাইনালের টিকিট না পেলেও মর্যাদার এই লড়াইয়ে দুই দলই জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাইবে। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড এবং স্পেনের কাছে হেরে ছিটকে যায় ফ্রান্স।

তবে এই ম্যাচের বাড়তি আকর্ষণ থাকবে গোল্ডেন বুটের লড়াই। আট গোল নিয়ে মেসির সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। হ্যারি কেইন ও জুড বেলিংহামেরও রয়েছে ৬টি করে গোল। তাই দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।

/এসআইএন

Logo