×
Logo

খেলাধুলা

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। জয়ের লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ রোডেশিয়ানদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মূলত, ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা। 

এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকী ছিল- টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ২৫ ম্যাচ খেলে ১৭টিতে জয়ের বিপরীতে ৯টিতে হেরেছে টাইগাররা।

/এমএইচআর

Logo