×
Logo

খেলাধুলা

আর্জেন্টিনা-স্পেন

তারুণ্য বনাম অভিজ্ঞতার শিরোপা নির্ধারণী মেগা ফাইনাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম

তারুণ্য বনাম অভিজ্ঞতার শিরোপা নির্ধারণী মেগা ফাইনাল

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। একদিকে তারুণ্যের শক্তি অন্যদিকে ফুটবল বিশ্ব দেখবে অভিজ্ঞতার পরীক্ষা।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি।

বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন মাঠে নামে পজিশন ভিত্তিক ফুটবল নিয়ে। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি দলীয় ঐক্য, অভিজ্ঞতা আর লিওনেল মেসির অসাধারণ নেতৃত্ব। পাশাপাশি আক্রমণভাগকে আরও ভয়ংকর করতে পারে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজরা।

অন্যদিকে লামিন ইয়ামাল, পেদ্রি আর মাঝমাঠে রদ্রির নেতৃত্ব বড় শক্তি স্পেনের। দুই দলের মুখোমুখি ইতিহাসও দারুণ জমজমাট।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ১৪ ম্যাচে স্পেন জিতেছে ৬টি, আর্জেন্টিনার জয়ও সমান সংখ্যক ৬টি। আর ড্র হয়েছে ২টি। বিশ্বকাপে মুখোমুখি হয়েছে মাত্র একবার।

২০১৮ সালে সবশেষ মুখোমুখিতে এক প্রীতি ম্যাচে ৬-১ গোলে জিতেছিল স্পেন। এখন দেখার বিষয় ফাইনালের মহারণে শেষ হাসি হাসে কারা?

/এমএইচআর

Logo