স্পেন বনাম আর্জেন্টিনা: ফিফা বিশ্বকাপ ২০২৬ মেগা ফাইনালের সমস্ত তথ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:০৯ এএম
আটলান্টার রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে আগেভাগেই ফাইনালের টিকিট কেটে রেখেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বজয়ের এই মহাকাব্যিক সমাপনী লড়াই।
ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ ট্রফির লড়াইয়ে আগামী রবিবার (১৯ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের সেরা দল স্পেন এবং দক্ষিণ আমেরিকার শক্তিশালী পরাশক্তি আর্জেন্টিনা। নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে (যা টুর্নামেন্টের জন্য 'নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম' নামে পরিচিত।
অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা ফাইনালটিতে দ্বিতীয় বিশ্ব শিরোপার খোঁজে নামবে স্প্যানিশরা, অন্যদিকে আলবিসেলেস্তাদের লক্ষ্য তাদের চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরা।
৮২,৫০০ দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক এই ভেন্যুতে খেলাটি স্থানীয় সময় বিকেল ৩টায় (গ্রিনিচ মান সময় ১৯:০০ GMT) শুরু হবে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার উপস্থিতি ইতোমধ্যে নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ফাইনাল ম্যাচে মার্কিন 'সুপার বোল'-এর আদলে এক জমকালো হাফটাইম শো আয়োজন করা হচ্ছে। পপ কুইন ম্যাদোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস, বার্না বয় এবং কোল্ডপ্লে-র সুরের ঝংকারে মেতে উঠবে পুরো স্টেডিয়াম।
প্রায় ১১ মিনিটের এই চোখধাঁধানো পরিবেশনার জন্য স্বাভাবিক বিরতি বাড়িয়ে ৩০ মিনিট করা হতে পারে; এমনকি মূল ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে টম ক্রুজ ও রবি উইলিয়ামসদের মতো বিশ্বখ্যাত তারকাদের নিয়ে থাকছে বিশেষ সমাপনী অনুষ্ঠান।
অন্যদিকে পরিসংখ্যান ও ফর্মের বিচারে 'অপ্টা'র সুপারকম্পিউটার নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১% এবং আর্জেন্টিনার পক্ষে ২৯.৪% দেখালেও, দুই দলের শক্তিমত্তার মুখোমুখি লড়াইয়ে এক চুল ছাড় দিতে রাজি হবে না কোনো পক্ষই।
/এএ