×
Logo

খেলাধুলা

ব্যালন ডি'অর

কেইনের ঘাড়ে নিশ্বাস ফেলছে মেসি-ইয়ামাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

কেইনের ঘাড়ে নিশ্বাস ফেলছে মেসি-ইয়ামাল

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে। তার ফলে ব্যালন ডি’অর ২০২৬-এর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে ইতোমধ্যে ৮টি গোল ও ২টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে একক রাজত্ব চালানো ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মিয়ামিকে প্রথমবার এমএলএস কাপ জেতানোর পর এবার জাতীয় দলকে বিশ্বমঞ্চের ফাইনালের মেগা মঞ্চে তুললেন।  

তবে সেমিফাইনালে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও ক্লাব মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৭৩টি অনবদ্য গোল করে ৩টি শিরোপা জেতা ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন এখনও পাওয়ার র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর স্থানটি নিজের দখলে রেখেছেন। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ফাইনাল জিতে আর্জেন্টিনা বিশ্বকাপ ধরে রাখতে পারলে হ্যারি কেইনকে টপকে ক্যারিয়ারের ৯ম ব্যালন ডি’অর জয় করা মেসির জন্য কেবলই সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।

একই সাথে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেনকে ফাইনালে তোলা বার্সেলোনার ১৮ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল পাওয়ার র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বর স্থানে অবস্থান করছেন। ক্লাবের হয়ে লা লিগা জেতার পর এবার স্প্যানিশ জাতীয় দলকে বিশ্বকাপ ফাইনালে তোলায় আগামী রবিবারের মেগা ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করতে পারলে ব্যালনের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার সুযোগ থাকবে তার সামনে। 

তালিকাটির ৪ নম্বরে আছেন বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের তারকা উইঙ্গার মাইকেল ওলিসে, যিনি পুরো মৌসুমে ২৬টি গোল ও ৩৯টি অ্যাসিস্টের অনন্য নজির গড়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ব্যক্তিগত দুর্দান্ত মৌসুম কাটানোর পর বিশ্বকাপে ৮টি গোল করা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে আছেন ৫ নম্বরে। এরপর প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) হয়ে ইউরোপিয়ান ট্রেবল ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ী তারকাদের মধ্যে গতবারের ব্যালন বিজয়ী ওসমান ডেম্বেল ৬ নম্বরে, খভিচা কভ্যারাটসখেলিয়া ৭ নম্বরে এবং পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া ১০ নম্বর স্থানে রয়েছেন। 

অপরদিকে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হাল্যান্ড নরওয়েকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলে ৮ নম্বরে এবং বায়ার্ন মিউনিখে কেইনের সাথে জুটি বেঁধে আলো ছড়ানো কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ ৯ নম্বর স্থান দখল করেছেন।

পাওয়ার র‍্যাঙ্কিংয়ের ১১ থেকে ২০ নম্বর অবস্থানে থাকা বাকি তারকা ফুটবলারদের মধ্যে ১১ নম্বরে রয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওয়ারসাবাল, ১২ নম্বরে আর্জেন্টিনার লাওতারো মার্তিনেজ, ১৩ নম্বরে ইংলিশ মিডফিল্ডার ডিক্লান রাইস, ১৪ নম্বরে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, ১৫ নম্বরে স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি, ১৬ নম্বরে মরক্কোর ফুলব্যাক আশরাফ হাকিমি, ১৭ নম্বরে ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহাইস, ১৮ নম্বরে পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, ১৯ নম্বরে স্প্যানিশ গোলরক্ষক ডেভিড রায়া এবং ২০ নম্বর স্থানে অবস্থান করছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের তরুণ তারকা জুড বেলিংহাম। 

আগামী ২৬ অক্টোবর লন্ডনের জাঁকজমকপূর্ণ গালা-নাইটে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি কার হাতে উঠবে, তা এখন অনেকটাই নির্ভর করছে ১৯ জুলাইয়ের মেটলাইফ স্টেডিয়ামের মহাকাব্যিক ফাইনালের ওপর।

/এএ 

Logo