×
Logo

খেলাধুলা

বিশ্বকাপের ফাইনাল কবে-কখন-কোথায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

বিশ্বকাপের ফাইনাল কবে-কখন-কোথায়

আর মাত্র এক ম্যাচ (তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ)। এরপর ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউজার্সি অঞ্চলের মেটলাইফ স্টেডিয়ামে বসবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। 

রীতি ভেঙে এবারই প্রথম ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজন করে ফিফা। পাশাপাশি, একাধিক আয়োজক দেশও ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস প্রথম।

৪৮ দলের প্রতিদ্বন্দ্বিতা এখন দুই দলে ঠেকেছে। যদিও শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টায় রয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ম্যাচটিতে লড়াই করবে সেমিতে হারা দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে হবে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর শিরোপা নির্ধারণী ম্যাচ। এতে মুখোমুখি হবে ফ্রান্সকে পরাজিত করা স্পেন এবং ইংলিশ বধ করা আর্জেন্টিনা।

মেটলাইফ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৮২ হাজারেরও বেশি। এই মেগা স্টেডিয়ামের উদ্বোধন হয় ২০১০ সালে। এখানে ২০১৬ সালের কোপা আমেরিকা সেন্টেনারিও ফাইনালসহ বেশ কয়েকটি বড় ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেই ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হার মানে মেসির দল।

/এএম

Logo