×
Logo

খেলাধুলা

এনজো ফার্নান্দেজের গোলে সমতায় আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৪৭ এএম

এনজো ফার্নান্দেজের গোলে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরেছে আর্জেন্টিনা। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন এনজো ফার্নান্দেজ।

গোলশূন্য সমতার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পায় ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে ব্যর্থ হয় ইংলিশরা।

ম্যাচের ৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো।

এর আগে, দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে ইংলিশদের হয়ে ম্যাচের ডেডলক ভাঙেন অ্যান্থনি গর্ডন।  মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংল্যান্ডকে লিড এনে দেন তিনি।

নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও সমতাসূচক স্কোর না ভাঙলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।

/এমএইচআর

Logo