বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে লিড পেয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে ম্যাচের ডেডলক ভেঙে এগিয়ে গেল ইংলিশরা।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু'দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ চালায় ইংলিশরা। সেই ফল পেতে খুব একটা দেরিও হয়নি তাদের। ম্যাচের ৫৫তম মিনিটে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের লিড এনে দেন গর্ডন।
ম্যাচের এখনও বাকি অন্তত ৩০ মিনিট। এখন দেখার বিষয় আর্জেন্টিনা ম্যাচে ফিরতে কী প্রচেষ্টা চালায়।
/এমএইচআর