১৯ ফাউলের প্রথমার্ধ শেষে গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৪৯ এএম
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। কিছু সুযোগ তৈরি করলেও তা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে শুরুতেই দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। যদিও রেফারির হস্তক্ষেপে ঘটনা বেশিদূর এগোয়নি।
প্রথমার্ধে খেলার চেয়ে মারামারিই যেন বেশি দৃশ্যমান হয়েছে। সব মিলিয়ে ফাউল হয়েছে ১৯টি। ১২টি করেছে আর্জেন্টিনা এবং ৭টি ইংল্যান্ড।
নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।
/এমএইচআর