×
Logo

খেলাধুলা

এক মৌসুমে ১৪ গোল করে রেকর্ড মিকেল ওইয়ারসাবালের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৪২ এএম

এক মৌসুমে ১৪ গোল করে রেকর্ড মিকেল ওইয়ারসাবালের

বিশ্বকাপের সেমিফাইনালের মহারণে ফ্রান্সের বিপক্ষে কেবল স্পেনকে এগিয়েই দেননি, আন্তর্জাতিক ফুটবলে স্পেনের ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেললেন ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল। ২০২৫-২৬ মৌসুমে স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে এটি ছিল তার ১৪তম গোল। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিয়েছেন স্প্যানিশ ফুটবলের বহু পুরোনো ও ঐতিহাসিক এক রেকর্ড। 

এর আগে স্পেনের হয়ে এক একক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এক যুগেরও বেশি সময় ধরে দখলে রেখেছিলেন কিংবদন্তি স্ট্রাইকার দাভিদ ভিয়া। ২০০৮-০৯ মৌসুমে লা রোখাদের হয়ে সর্বোচ্চ ১৩টি গোল করেছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর ভিয়ার সেই কালজয়ী মাইলফলক স্পর্শ তো করলেনই, ফ্রান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পেনাল্টি গোলটির মাধ্যমে তাকেও ছাড়িয়ে এখন চূড়ায় উঠলেন ২৯ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড।

চলতি মৌসুমে লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের অসাধারণ সাফল্যের অন্যতম কাণ্ডারি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ওইয়ারসাবাল। দলকে বিশ্বকাপের ফাইনালে তোলার পাশাপাশি স্প্যানিশ ফুটবলের এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসা এই ফরোয়ার্ড। 

/এএ 

Logo