×
Logo

খেলাধুলা

প্রথমার্ধে শেষে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:১৩ এএম

প্রথমার্ধে শেষে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে স্পেন

টেক্সাসের আর্লিংটনে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ প্রথম সেমিফাইনালের প্রথমার্ধ শেষে ফরাসিদের চেপে ধরে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে স্পেন। বুধবার (১৫ জুলাই) ২২তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র ও জয়সূচক লিড এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল।

ম্যাচের ২০তম মিনিটে বাম দিক থেকে বক্সে ঢোকা লামিনে ইয়ামালকে অনাকাঙ্ক্ষিতভাবে ফাউল করে বসেন ফরাসি ফুলব্যাক লুকাস দিনিয়ে। ভিএআর পরীক্ষা শেষে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ঠাণ্ডা মাথায় মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে জালে বল জড়ান ওইয়ারসাবাল।

গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই ২৯তম মিনিটে আরেকটি বড় বড় বিপর্যয়ের মুখে পড়ে দিদিয়ের দেশমের দল। পেশির চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের মূল রক্ষণের স্তম্ভ উইলিয়াম সালিবা; তার জায়গায় মাঠে নামানো হয় ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ম্যাক্সাঁস লাক্রোয়াকে।

পেনাল্টির সিদ্ধান্ত, উসমান দেম্বেলের ওপর ফাউলের পর পাওয়া ফ্রি-কিক ভিএআরে বাতিল হওয়া এবং রেফারিদের একাধিক সিদ্ধান্ত নিয়ে ফরাসি শিবিরে তীব্র অসন্তোষ লক্ষ করা যায়। 

/এএ 

Logo