×
Logo

খেলাধুলা

মেসিকে ছাড়াই কানসাসে আর্জেন্টিনার অনুশীলন আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৩৭ এএম

মেসিকে ছাড়াই কানসাসে আর্জেন্টিনার অনুশীলন আর্জেন্টিনার

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের উচ্ছ্বাস শেষ হতে না হতেই সেমিফাইনালের মহারণের প্রস্তুতিতে নেমে পড়েছে আর্জেন্টিনা। সোমবার (১৩ জুলাই) তবে যুক্তরাষ্ট্রের কানসাসে দলের অনুশীলন সেশনে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরার লেন্স যাকে খুঁজছিল, সেই মহাতারকা লিওনেল মেসির দেখা মেলেনি। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো আলবিসেলেস্তেদের কোনো অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন 'এলএমটেন'।

মূলত সেমিফাইনালের মতো মেগা ম্যাচের আগে স্কোয়াডের শারীরিক ক্লান্তি দূর করতে এবং ফুটবলারদের চাঙ্গা রাখতেই এই বিশেষ পরিকল্পনা নেন হেড কোচ লিওনেল স্কালোনি।

অনুশীলনের রিকভারি সেশনে কেবল মেসিই নন, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ সুইসদের বিপক্ষে শুরুর একাদশে খেলা মূল তারকাদের অধিকাংশকেই দেওয়া হয়েছিল পূর্ণ বিশ্রাম। কানসাসের মাঠে মূলত স্কালোনির অধীনে ঘাম ঝরিয়েছেন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা, যাতে প্রয়োজনে যেকোনো মুহূর্তে দলকে ব্যাকআপ দেওয়া যায়।

তবে শুরুর একাদশের খেলোয়াড়দের বিশ্রামে রাখা হলেও অনুশীলনে বেশ সরব ও চাঙ্গা দেখা গেছে সুইজারল্যান্ডের বিপক্ষে দলের জয়ের নায়ক লাওতারো মার্তিনেজকে। 


/এএ 


Logo