×
Logo

খেলাধুলা

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়লো রিয়াল মাদ্রিদের তারকারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২৩ পিএম

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়লো রিয়াল মাদ্রিদের তারকারা

ফিফা বিশ্বকাপের একক আসরে একটি নির্দিষ্ট ক্লাবের খেলোয়াড়দের সবচেয়ে বেশি গোল করার ঐতিহাসিক রেকর্ড গড়েছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। চলমান এই টুর্নামেন্টে 'লস ব্লাঙ্কোস' তারকাদের বুট থেকে এ পর্যন্ত এসেছে ১৯টি গোল।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার জুড বেলিংহ্যামের জোড়া গোলেই বিশ্বকাপের ইতিহাসে কোনো একক ক্লাবের প্রতিনিধিত্বকারী ফুটবলারদের করা সর্বোচ্চ গোলের এই নতুন মাইলফলক স্পর্শ করে ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের এই ঐতিহাসিক রেকর্ডের মূল রূপকার ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, যিনি টুর্নামেন্টে এককভাবে সর্বোচ্চ ৮টি গোল করেছেন। এছাড়া থ্রি লায়ন্স তারকা জুড বেলিংহ্যাম করেছেন ৬টি, কোয়ার্টার ফাইনালের আগেই টুর্নামেন্ট ছাড়া ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র করেছেন ৪টি এবং তুরস্কের তরুণ প্রতিভা আর্দা গুলের করেছেন ১টি গোল।

এর আগে এক আসরে ১৮ গোলের যৌথ অলটাইম রেকর্ডটির অংশীদার ছিল ১৯৫৪ সালের বুদাপেস্ট হনভেদ, ২০১৪ সালের বায়ার্ন মিউনিখ এবং ২০২২ সালের প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। সব রেকর্ডকে পেছনে ফেলে বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা এই ক্লাবের খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চেও তাদের একক আধিপত্যের নতুন নজির স্থাপন করলেন।

/এএ 

Logo