বিশ্বকাপে সবচেয়ে বেশি ভিএআর সুবিধা পেয়েছে মেক্সিকো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:১২ পিএম
চলতি বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি নিয়ে নানা বিতর্ক ও আলোচনা যেন থামছেই না। সোমবার (১৩ জুলাই) মাঠের বিতর্কিত সিদ্ধান্তের মাঝেই ফিফা বিশ্বকাপের ভিএআর হস্তক্ষেপ সংক্রান্ত এক নতুন ও চমকপ্রদ পরিসংখ্যান প্রকাশ্যে করেছে ফিফা। ডেটা বিশ্লেষণে দেখা গেছে, অনেকে গুঞ্জন তুললেও ভিএআরের সর্বোচ্চ সুবিধা পাওয়া দল আর্জেন্টিনা নয়, বরং উত্তর আমেরিকার সহ-আয়োজক দেশ মেক্সিকো।
প্রতি ১০০টি ফাউল বা গুরুত্বপূর্ণ ঘটনার সাপেক্ষে ভিএআর পর্যালোচনার হার বিশ্লেষণ করে তৈরি করা এই পরিসংখ্যানে দেখা যায়, মেক্সিকোর পক্ষে গেছে সর্বোচ্চ ৭.৮ শতাংশ সিদ্ধান্ত।
তবে সমালোচকদের নজর কাড়া আর্জেন্টিনা রয়েছে তালিকার ঠিক দ্বিতীয় স্থানে। মেক্সিকোর পরেই ভিএআর থেকে সবচেয়ে বেশি সুবিধা আদায় করেছে আলবিসেলেস্তেরা; তাদের অনুকূলে গেছে ৬.৭ শতাংশ সিদ্ধান্ত। সবচেয়ে বড় বিষয় হলো, টুর্নামেন্টে এখন পর্যন্ত ভিএআরের একক কোনো সিদ্ধান্তও আর্জেন্টিনার বিপক্ষে যায়নি। এমনকি গ্রুপ পর্বে তাদের খেলা ম্যাচগুলোতে ভিএআরকে একবারের জন্যও মূল সিদ্ধান্তের পরিবর্তন করতে হস্তক্ষেপ করতে হয়নি।
অন্যদিকে, ভিএআর প্রযুক্তির সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা ব্যাকফুটে পড়েছে লুকা মদ্রিচের দল ক্রোয়েশিয়া। তাদের বিপক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে রিভিউ কল গেছে।
/এএ