৯৬ বছর আগে এই দিনেই শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
প্রথম বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছিল আজকের এই দিনে। ১৯৩০ সালের ১৩ জুলাই প্রথমবারের মতো মাঠে গড়ায় ফিফা বিশ্বকাপের ম্যাচ।
সেদিন একই সময়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে হারিয়েছিলো মেক্সিকোকে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে পরাজিত করে বেলজিয়ামকে।
মূলত, এই দুই ম্যাচের মধ্য দিয়েই শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের যাত্রা। এরপর কেটে গেছে প্রায় এক শতাব্দী। সময়ের সাথে বিশ্বকাপ হয়ে উঠে ফুটবলপ্রেমীদের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন। প্রতি চার বছর পরপর এই টুর্নামেন্টে বিশ্বের সেরা দলগুলো লড়াই করে ফুটবলের সর্বোচ্চ সম্মান জয়ের জন্য।
সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। চারবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি ও জার্মানি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিতেছে ৩ বার।
/এমএইচআর