বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে আর্জেন্টিনা। চলতি আসরের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে উরুগুয়ের ৭২ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে দুই বা তার অধিক গোল করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে লিওনেল স্কালোনির দল।
এর আগে ১৯৩০, ১৯৫০ এবং ১৯৫৪ তিন বিশ্বকাপ মিলে টানা ১১ ম্যাচে দুই বা তার অধিক গোল করার রেকর্ড ছিল উরুগুয়ের দখলে। ১৯৩০ সালের বিশ্বকাপে রোমানিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল উরুগুয়ের সেই সোনালি অধ্যায়। এরপর একে একে যুগোস্লাভিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া, স্পেন, সুইডেন, ব্রাজিল, চেকোস্লোভাকিয়া, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচেই অন্তত ২টি করে গোল করার ধারা বজায় রাখে তারা।
১৯৫৪ সালের ৩০ জুন হাঙ্গেরির ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’দের বিপক্ষে সেমিফাইনালে ৪-২ ব্যবধানে হেরে উরুগুয়ের সেই স্বপ্নের দৌড় থামে। সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে উরুগুয়ের প্রথম পরাজয়।
এদিকে আর্জেন্টিনার এই গোলের ধারাবাহিকতা শুরু হয় ২০২২ সালে কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের মাধ্যমে। এরপর কাতার ও ২০২৬ বিশ্বকাপ মিলে টানা ১২ ম্যাচে অন্তত দুই গোল করে ইতিহাসের নতুন মালিক এখন আলবিসেলেস্তেরা।
/এমএইচআর