×
Logo

খেলাধুলা

বিশ্বকাপ সেমিফাইনাল

স্পেন-ফ্রান্স ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

স্পেন-ফ্রান্স ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা

বিশ্বকাপের মেগা সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা।

এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন। তাকে সহায়তা করবেন এল সালভাদরের ডেভিড মোরান এবং আর্জেন্টিনার আন্তোনিও পুপিরো। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ।

রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবোদ বেইগি। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। দুই ইউরোপীয় মহাশক্তির মহারণে অভিজ্ঞ রেফারি ইভান বার্টনের সিদ্ধান্তও থাকবে ফুটবলপ্রেমীদের বিশেষ নজরে।

উল্লেখ্য, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে স্পেন। তাদের ১৮টি জয়ের বিপরীতে ফ্রান্স জিতেছে ১৩টি ম্যাচ।

/এমএইচআর

Logo