×
Logo

খেলাধুলা

উইম্বলডনের নতুন রানি নোসকোভা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম

উইম্বলডনের নতুন রানি নোসকোভা

রোমাঞ্চকর এক ফাইনাল শেষে উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোসকোভা। 

শনিবার (১১ জুলাই) অল-চেক ফাইনালে স্বদেশি তারকা ক্যারোলিনা মুখোভাকে ৬-২, ৫-৭, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেলেন ২১ বছর বয়সী এই তরুণী।

ম্যাচের প্রথম সেট ৬-২ গেমে জেতার পর দ্বিতীয় সেটেও ৫-২ ব্যবধানে নিজের করে নেন নোসকোভা। তখন মনে হচ্ছিল সহজ এক জয়ই পেতে যাচ্ছেন তিনি। তবে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ ক্যারোলিনা মুখোভা। দারুণ লড়াই করে এক এক করে পাঁচটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দ্বিতীয় সেটটি ৭-৫ গেমে জিতে নেন তিনি।

খেলা যখন তৃতীয় সেটে গড়ায়, তখন উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে চাপের মুখে ভেঙে না পড়ে নিজের স্নায়ু ঠিক রাখেন নোসকোভা। তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-৩ গেমের জয় নিশ্চিত করে ভেনাস রোজওয়াটার ডিশ ট্রফি উঁচিয়ে ধরেন তিনি।

সবশেষ চার বছরের মধ্যে তৃতীয় চেক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ট্রফিটি জয়ের গৌরব অর্জন করলেন লিন্ডা নোসকোভা।

আজ পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও ফ্রেঞ্চ ওপেনজয়ী আলেকসান্দার জভেরেভ।

/এমএইচআর

Logo