×
Logo

খেলাধুলা

অপরিবর্তিত একাদশ নিয়েই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম

অপরিবর্তিত একাদশ নিয়েই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কিছুক্ষণ পরই আর্জেন্টিনার মোকাবিলা করবে সুইজারল্যান্ড। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।

এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনছেন না কোচ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে যে দলটি শুরু থেকে খেলেছিল, সেই একই একাদশকেই নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আলবিসেলেস্তেদের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে মাত্র চতুর্থবার তিনি কোনো একাদশ অপরিবর্তিত রাখলেন। ম্যাচের আগে গতকাল স্কালোনি তার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘আমি কয়েকবার একই দল খেলিয়েছি, এবারও সেটি হলে অবাক হওয়ার কিছু নেই। কিছু পরিবর্তন আসতেও পারত, তবে নীতিগতভাবে আমি গত ম্যাচের মতোই একটি দল মাঠে নামাব। আমার মনে হয় মিশরের বিপক্ষে আমরা বেশ কিছু ইতিবাচক ফুটবল খেলেছি।'

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

শেষ আটের এই ম্যাচ জিতলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

/এমএইচআর

Logo