বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছে ইংল্যান্ড ও নরওয়ে। নিজ নিজ দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন আন্দ্রেয়াস শেলদেরুপ ও জুড বেলিংহাম।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ইংলিশরা। আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে কেইন–বেলিংহামরা। অন্যদিকে নরওয়েও চেষ্টা করছে প্রতি–আক্রমণে যাওয়ার। তবে লক্ষ্যভেদ করতে পারেনি কেউই।
অবশেষে ৩৬তম ম্যাচে ডেডলক ভাঙেন শেলদেরুপ। দুর্দান্ত এক শটে দূরের পোস্ট ঘেঁসে বল জালে জড়িয়ে নরওয়েকে লিড এনে দেন।
এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে যাচ্ছিলো নরওয়ে। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্টে গোল করে ম্যাচে সমতা ফেরান জুড বেলিংহ্যাম।
নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।
/এমএইচআর