বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই দল ইংল্যান্ড ও নরওয়ে। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে দুই দলের শুরুর একাদশ।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।
ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও হ্যারি কেইন।
নরওয়ে একাদশ: ওরইয়ান নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ, জুলিয়ান রিয়ারসন ও আর্লিং হালান্ড।
উল্লেখ্য, এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন হ্যারি কেইন ও আর্লিং হালান্ড। দুজনই আছেন দুর্দান্ত ছন্দে। ইংল্যান্ড অধিনায়ক কেইন শেষ পাঁচ ম্যাচে করেছেন ৬ গোল। আর হালান্ড চার ম্যাচেই পেয়েছেন ৭ গোল।
/এমএইচআর