বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ফোর্ট লাউডারডেলে সাবেক কিংবদন্তি ডেভিড ব্যাকহ্যামের উপস্থিতিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে থ্রি-লায়ন্সরা। মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাহকে পাচ্ছেন না কোচ টমাস টুখেল। তবে হ্যারি কেইন ও জুড বেলিংহামের ছন্দে থাকা আত্মবিশ্বাস জোগাচ্ছে ১৯৬৬-র বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলকে।
অন্যদিকে, চলতি বিশ্বকাপে বাজিমাত করেছে নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করা আর্লিং হালান্ড আছেন দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৭টি।
এই ম্যাচের জয়ী দল শেষ চারে মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের।
/এমএইচআর