×
Logo

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যুতে জায়গা পেল বাংলাদেশি শিল্পীর ম্যুরাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

বিশ্বকাপ ফাইনালের ভেন্যুতে জায়গা পেল বাংলাদেশি শিল্পীর ম্যুরাল

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যুতে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে শোভা পাচ্ছে বাংলাদেশি তরুণ শিল্পী জিহান ওয়াজেদের ম্যুরাল (দেয়ালচিত্র)।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে মেটলাইফ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে রয়েছে জিহানের আঁকা ৪০ ফুট লম্বা ও ১৬ ফুট উঁচু একটি ম্যুরাল।

বিশ্বকাপ উপলক্ষ্যে দারুণভাবে সাজানো হয়েছে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে নির্মিত মেটলাইফ স্টেডিয়ামটি। ২০২৫ সালের শুরুতে স্টেডিয়াম কর্তৃপক্ষ জিহান ওয়াজেদের সঙ্গে চুক্তি করে।

ছবিতে নিউইয়র্ক, নিউ জার্সি ও যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় আসরের অন্যতম  গুরুত্বপূর্ণ স্থানে তার এই কাজ এখন সবার নজর কাড়ছে।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে শোভা পাচ্ছে জিহান ওয়াজেদের আঁকা এই দেয়ালচিত্র
মেটলাইফ স্টেডিয়ামে এ ম্যুরালটির এঁকেছেন বাংলাদেশি শিল্পী জিহান ওয়াজেদ

১৯৯১ সালে লিবিয়ার বেনগাজিতে জন্ম নেওয়া জিহানের শুরুটা ছিল গ্রাফিতি দিয়ে। সেখান থেকে ম্যুরালের নিজস্ব ধারায় যাত্রা। চিত্রাঙ্কন ছাড়াও ভাস্কর্য-কোরিওগ্রাফি সংশ্লিষ্ট নানা মাধ্যমের সঙ্গে জড়িত এই তরুণ শিল্পী।

ফুটবল বিশ্বকাপকে 'গ্রেটেস্ট শো অন আর্থ' বলা হয়। সেই ইভেন্টের ফাইনাল মঞ্চে নিজের শিল্পকর্ম স্থান পাওয়া শুধু জিসানের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্যই যেন ভীষণ গর্বের।

/এএম 

Logo