×
Logo

খেলাধুলা

আমাদের ক্ষমা করবেন, আবারও দলকে বিশ্বসেরা বানাতে লড়াই করব: ভিনিসিয়ুস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম

আমাদের ক্ষমা করবেন, আবারও দলকে বিশ্বসেরা বানাতে লড়াই করব: ভিনিসিয়ুস

নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে, ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই সাথে সেলেসাওদের বহুল প্রতীক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ হয়ে বিশ্বজয়ের অপেক্ষা এখন বেড়ে দাঁড়িয়েছে দীর্ঘ ২৮ বছরে। বিদায়ের সেই তীব্র যন্ত্রণা ও বুকভাঙা কষ্ট কাটিয়ে উঠতে চার দিন সময় নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন দলের প্রধান ভরসা ভিনিসিয়ুস জুনিয়র।

শনিবার (১১ জুলাই) রিয়াল মাদ্রিদের এই পোস্টার বয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক দীর্ঘ আবেগঘন পোস্টের মাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে খোলাখুলিভাবে ক্ষমা চেয়েছেন। 

এবারের বিশ্বকাপ মিশন ব্রাজিলের খেলোয়াড় শুরু থেকেই ছিল চরম চোট দিয়ে ভরা। টুর্নামেন্টের মূল পর্দা ওঠার আগেই চোট পেয়ে ছিটকে যান রদ্রিগো এবং এস্তেভাওয়ের মতো তরুণ আক্রমণের জোয়াল। পরবর্তীতে খেলা চলাকালে ইনজুরির মিছিলে যোগ দেন রাফিনিয়া ও লুকাস পাকেতা। ফলে সেলেসাওদের পুরো আক্রমণভাগের অবিশ্বাস্য চাপ একা এসে পড়ে ২৪ বছর বয়সী ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। সেই দায়িত্ব তিনি এক হাতে সামলেওছেন—ব্রাজিলের ৫ ম্যাচে করেছেন ৪টি অসাধারণ গোল এবং ১টি চমৎকার অ্যাসিস্ট। কিন্তু নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মতো শক্তিশালী ডিফেন্সের সামনে দলকে আর জয় উপহার দিতে পারেননি তিনি। 

বিদায়ের চার দিন পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভিনিসিয়ুস লেখেন, বিশ্বকাপের আরেকটা হতাশার গল্প লেখার পর কী লিখব, তা আবারও ভাবছি। সবাইকে আমাকে সমর্থন করতে ও আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি, তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে পুরো বিষয়টি ভেবে দেখার জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল। 

তিনি আর বলেন, জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আর বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমি অনেক বেশি হতাশ। আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আবারও দলকে বিশ্বসেরা বানানোর জন্য আমি লড়াই করে যাব।

/এএ

Logo