বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে দুই দলের শুরুর একাদশ।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।
স্পেন একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
বেলজিয়াম একাদশ: কোর্তোয়া, ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমান্স, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ত্রোসার, চার্লস ডি কেটেলারা।
উল্লেখ্য, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এর আগেও দেখা হয়েছে দুই দলের। ১৯৮৬ বিশ্বকাপে সেবার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে স্পেনকে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বেলজিয়াম। যদিও এরপরের ১৯৯০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বেলজিয়ানদের ২-১ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। এরপর ৩৬ বছর বিশ্বমঞ্চে আর মুখোমুখি হয়নি দুই দল।
/এমএইচআর