×
Logo

খেলাধুলা

এমবাপ্পে-হাকিমিকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা ফ্রান্স-মরক্কোর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:১৬ এএম

এমবাপ্পে-হাকিমিকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা ফ্রান্স-মরক্কোর

ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবিলা করবে আফ্রিকান জায়ান্ট মরক্কো। ম্যাচের অন্যতম আকর্ষণ এমবাপ্পে-হাকিমি দ্বৈরথ, যা দেখতে মুখিয়ে আছে কোটি ফুটবল ভক্ত। অনুমেয়ভাবেই স্ব স্ব দলের শুরুর একাদশে রয়েছেন এই দুই তারকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে দুই দলের শুরুর একাদশ।

ফ্রান্স একাদশ: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, দেজিরে দুয়ে, মানু কোনো, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনু, নুসাইর মাজরাউয়ি, আনাস সালাহ-এদ্দিন, ইসা দিওপ, আশরাফ হাকিমি, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউয়ি, ব্রাহিম দিয়াজ, আজ্জেদিন উনাহি শেমসদিন তালবি ও বিলাল এল খান্নুস।

উল্লেখ্য, সবশেষ কাতার বিশ্বকাপের সেমিতে ফ্রান্সের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর। সেই প্রতিশোধ এবার নিতে চাইবে তারা। অপরদিকে, ফ্রান্স এবারের আসরের অন্যতম ফেভারিট, ফাইনালের মঞ্চেই চোখ তাদের। তাই জেতার বিকল্প কিছুই ভাবছে না তারা। এখন দেখা যাক মাঠের লড়াইয়ে জয় নিয়ে শেষ চারের টিকিট পায় কারা।

/এমএইচআর

Logo