×
Logo

খেলাধুলা

শেষ আটের লড়াই শুরু

সেমিতে ওঠার দ্বৈরথে মুখোমুখি ফ্রান্স-মরক্কো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০২ এএম

সেমিতে ওঠার দ্বৈরথে মুখোমুখি ফ্রান্স-মরক্কো

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবিলা করবে আফ্রিকান জায়ান্ট মরক্কো। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল। ম্যাচের অন্যতম আকর্ষণ এমবাপ্পে-হাকিমি দ্বৈরথ, যা দেখতে মুখিয়ে আছে কোটি ফুটবল ভক্ত।

সবশেষ কাতার বিশ্বকাপের সেমিতে ফ্রান্সের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর। সেই প্রতিশোধ এবার নিতে চাইবে তারা। অপরদিকে, ফ্রান্স এবারের আসরের অন্যতম ফেভারিট, ফাইনালের মঞ্চেই চোখ তাদের। তাই জেতার বিকল্প কিছুই ভাবছে না তারা।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, 'আমার কোনো সন্দেহ নেই। রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একেকজনের ম্যাচ পরিচালনার পদ্ধতি একেক রকম। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের ওপর আস্থা রাখছি।'

অপরদিকে, মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, 'যতক্ষণ আমাদের আরও বেশি কিছু পাওয়ার সুযোগ আছে, ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আর এই বিষয়ে আমি আমার স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি। আমরা যেকোনো মূল্যে জিততে চাই, জেতার জন্য সম্ভাব্য সবকিছু করতে চাই।'

দু'দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ফরাসিরাই। ৬ বারের দেখায় ফ্রান্স জিতেছে ৪টি ম্যাচ, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

/এমএইচআর

Logo