×
Logo

খেলাধুলা

শেষ ষোলোতে আর্জেন্টিনার জয়ে গুগলে সর্বকালের সার্চ রেকর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

শেষ ষোলোতে আর্জেন্টিনার জয়ে গুগলে সর্বকালের সার্চ রেকর্ড

আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর গুগলে সার্চের নতুন ইতিহাস তৈরি হয়েছে। ম্যাচ চলাকালে এত বেশি মানুষ তথ্য খুঁজেছেন যে, গুগল তাদের ইতিহাসের সর্বোচ্চ সার্চ ট্রাফিকের রেকর্ড করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনা-মিশর ম্যাচে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের পরপরই গুগলে সার্চের চাপ কয়েক গুণ বেড়ে যায়। সেই সময়ই গুগল সর্বকালের সর্বোচ্চ ব্যবহার রেকর্ড করে।

গুগলের নলেজ অ্যান্ড ইনফরমেশনের প্রেসিডেন্ট নিট ফক্স সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের সময় গুগলের সর্বোচ্চ সার্চ ট্রাফিক রেকর্ড হয়েছিল। সর্বশেষ আর্জেন্টিনার এই ম্যাচ সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার গুগলের সার্চ ইতিহাসেও নতুন রেকর্ড গড়লো লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনার ম্যাচ।

/এমএসটি 

Logo