×
Logo

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপ

আর ১টি হলুদ কার্ড দেখলে সেমিফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তায় ১৮ ফুটবলার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

আর ১টি হলুদ কার্ড দেখলে সেমিফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তায় ১৮ ফুটবলার

গ্রেটেস্ট শো অন আর্থের নকআউট পর্বে লড়াই যেমন জমে উঠেছে, তেমনি শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ফুটবলারদের ওপর ঝুলে রয়েছে হলুদ কার্ডের ফাঁদ। কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর একটিমাত্র হলুদ কার্ড দেখলেই সেমিফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে দর্শক হয়ে থাকতে হবে ৮টি দলের অন্তত ১৮ জন ফুটবলারকে। 

হলুদ কার্ডের ফাঁদে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফ্রিকান জায়ান্ট মরক্কো। এই দুটি দলের চারজন করে ফুটবলার বর্তমানে একটি করে হলুদ কার্ড বহন করছেন। ইংলিশ শিবিরের জুড বেলিংহ্যাম, মার্ক গেয়ি ও নিকো ওরাইলি ছাড়াও তালিকায় রয়েছেন গুরুত্বপূর্ণ তারকারা। অন্যদিকে আফ্রিকার প্রতিনিধি মরক্কোর চার তারকাকে মাঠের লড়াইয়ে বেশ দেখেশুনে পা ফেলতে হবে।

ঝুঁকির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এই দুই দলের তিনজন করে ফুটবলার। ফরাসি শিবিরে মানু কোনে, মাইকেল ওলিসে ও ব্রাডলি বারকোলার মতো তারকাদের সেমিফাইনালে খেলা নির্ভর করছে কোয়ার্টার ফাইনালে তাদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের ওপর।

এছাড়া একজন করে ফুটবলার নিয়ে নিষেধাজ্ঞার শঙ্কার তালিকায় রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, নরওয়ে ও বেলজিয়াম। আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েলসহ একাধিক হাই-প্রোফাইল ফুটবলারকে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।

তবে দলগুলোর জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পর্ব সফলভাবে শেষ হওয়ার পর ফুটবলারদের পূর্ববর্তী হলুদ কার্ডের হিসাব আর নতুন কেরে পরবর্তী ম্যাচের জন্য বিবেচনা রাখা হবে না। ফলে শেষ আটের ম্যাচে নতুন কোনো হলুদ কার্ড না পেলে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে কার্ডজনিত নিষেধাজ্ঞার আর কোনো ভয় থাকবে না। তবে কোনো ফুটবলার কোয়ার্টার ফাইনালে সরাসরি লাল কার্ড বা দুই হলুদ কার্ডে লাল কার্ড দেখলে নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্তত এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবেন।

/এএ 

Logo