×
Logo

খেলাধুলা

৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, মিসরের একাদশে দুই পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, মিসরের একাদশে দুই পরিবর্তন

রাউন্ড অব সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের বিপক্ষে শুরুর একাদশে ৩ টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকা থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনার জায়গায় সুযোগ পেয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও জুলিয়ান আলভারেজ।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এই ম্যাচে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অন্যদিকে, মিসরের কোচ হোসাম হাসান রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী একাদশে দুটি পরিবর্তন করেছেন। হামদি ফাতি ও ওমর মারমুশের পরিবর্তে শুরুর একাদশে জায়গা পেয়েছেন মোহানাদ লাশিন ও হাইসাম হাসান।
আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।
মিসরের একাদশ:
মোস্তফা শোবায়ের, মোহাম্মদ হানি, ইয়াসির ইব্রাহিম, রামি রাবিয়া, করিম হাফেজ, মারওয়ান আতিয়া, মোহানাদ লাশিন, ইমাম আশুর, হাইসাম হাসান, মোস্তফা জিকো, মোহাম্মদ সালাহ।

/এমএসটি 

Logo