×
Logo

খেলাধুলা

মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করলো ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫২ এএম

মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করলো ইংল্যান্ড

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে জুড বেলিংহামের জোড়া গোলের সুবাদে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে ইংল্যান্ড।

সোমবার (৬ জুলাই) তীব্র ব্জ্রপাতের কারণে এক ঘণ্টা দেরিতে বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। 

প্রথম থেকেই দারুণ আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে স্বাগতিক মেক্সিকো। অন্যদিকে, ইংল্যান্ড কিছুটা রক্ষণাত্মক কৌশল নিয়ে প্রতিপক্ষের চাপ সামাল দেওয়ার পথ বেছে নেয়।

ম্যাচের প্রথমার্ধেই মাত্র ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করেন জুড বেলিংহাম। প্রথমে বুকায়ো সাকার ক্রস থেকে হেডে গোল করেন তিনি। এরপর প্রায় দেড় মিনিট পর হ্যারি কেইনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

এরপর একটি ফ্রি-কিক উপহার দেয় ইংল্যান্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত গোলে ব্যবধান ২-১ করেন হুলিয়ান কিনিওনেস। গোলের পর আরও চাপে পড়ে থ্রি লায়ন্সরা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণকে ব্যস্ত রাখে মেক্সিকো।

স্কোরলাইনে ইংল্যান্ড এগিয়ে থাকলেও ম্যাচের পরিস্থিতি বলছে, দ্বিতীয়ার্ধে যে কোনো কিছুই ঘটতে পারে।

/এনএ 

Logo