×
Logo

খেলাধুলা

শুরু হলো মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:০৪ এএম

শুরু হলো মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

বৈরী আবহাওয়া ও তীব্র বজ্রপাতের কারণে ১ ঘণ্টা দেরিতে শুরু হলো বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ।

সোমবার (৬ জুলাই) মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকাতে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে সকাল ৭টায় শুরু হয়। 

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিক মেক্সিকো। গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করার পর রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এল ত্রি'রা। সেই ম্যাচে গোল করেন তারকা উইঙ্গার হুলিয়ান কিনিয়োনেস ও অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস। এবারের আসরে এখন পর্যন্ত একটিও গোল হজম করেনি স্বাগতিকরা।

অন্যদিকে, আত্মবিশ্বাসী থমাস টুখেলের ইংল্যান্ডও। রাউন্ড অব ৩২-এ কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও অধিনায়ক ও দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন করে ইংলিশরা।

তবে, এই এস্তাদিও আজতেকাতাই রয়েছে ইংলিশদের বেদনার ইতিহাস। এখানেই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয় তারা। যে ম্যাচে বিতর্কিত 'হ্যান্ড অব গড' এবং শতাব্দীর সেরা গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। 

এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ের। রাউন্ড অব সিক্সটিনে আগের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্লিং হালান্ডের দল।

/এনএ 

Logo