×
Logo

খেলাধুলা

মাঠে নামলেন নেইমার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৩১ এএম

মাঠে নামলেন নেইমার
নরওয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ৭০তম মিনিটে মাঠে নামলেন নেইমার জুনিয়র। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের ঠিক আগ মুহূর্তে দুটি পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বদলে মাঠে নামেন নেইমার ও দানিলো।

এর আগে, গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে তা পূর্ণতা পায়নি।

দ্বিতীয়ার্ধে নরওয়ে দলেও আনা হয় দুটি পরিবর্তন। আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।

বিরতির পর আরও ২৫ মিনিট গড়ালেও ডেডলক ভাঙতে ব্যর্থ দু'দল। নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।

/এমএইচআর

Logo