রাতে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের একাদশে জাপান ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। চোটাক্রান্ত লুকাস পাকেতার জায়গায় এসেছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
ব্রাজিলের আক্রমণভাগের প্রধান অস্ত্র ভিনিসিয়ুস জুনিয়র। এবারের বিশ্বকাপে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ: আলিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার অবশ্য ব্রাজিলকেই এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।
/এমএইচআর